বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (১২ আগস্ট) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য জানান।

এদিকে, লঘুচাপের কারণে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছ। মঙ্গলবার রাত ৯টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেক দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‍“লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। তবে এটি নিম্নচাপে রূপ নেবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

প্রকাশিত সময় : ১১:২৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬