শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিনিদেরকে ইরানের হামলার ভয় দেখালেন ট্রাম্প

মার্কিনিদেরকে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার ভয় দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ভয় দেখিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “আমরা যদি শুরুতেই বি-২ বোমারু বিমান দিয়ে তাদের (ইরানের) ওপর হামলা না চালাতাম, তবে পারমাণবিক অস্ত্র হাতে পেতে তাদের আর মাত্র দুই বা তিন সপ্তাহ বাকি থাকতো।”

ট্রাম্প মূলত ২০২৫ সালের জুন মাসে ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার প্রসঙ্গটি উল্লেখ করেছেন।

তিনি বলেন, “আর যদি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা তা ব্যবহার করত এবং খুব দ্রুতই ব্যবহার করত। তারা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত, ইসরায়েলকে পুরোপুরি গুঁড়িয়ে দিত… এবং এরপর তারা আমাদের দেশের দিকে অগ্রসর হতো।”

ট্রাম্প দাবি করেন, ইরান সম্ভবত সবার আগে সান দিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোকে লক্ষ্যবস্তু করত। কারণ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওই পথটি অনেক বেশি সুবিধাজনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্কিনিদেরকে ইরানের হামলার ভয় দেখালেন ট্রাম্প

প্রকাশিত সময় : ১০:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬