শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, বৈঠকে বিশেষভাবে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা রয়েছে। এসব ক্ষেত্রে চলমান প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বর্তমানে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও কার্যকর করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও পারস্পরিক আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এ বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬