রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত আব্দুল হান্নানের (৩৯) মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বলেন- মৃত আব্দুল হান্নানকে রোববার (৩০ আগস্ট) ভোর ৩টা ৫৪ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।
তিনি বলেন- আব্দুল হান্নান ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময় ১৭ জন রোগী ছাড়পত্র পেয়েছে। এছাড়া বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ৪৭ জন ভর্তি রোগী রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 













