দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে তাদের জনসম্পদে পরিণত করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে পবা উপজেলার নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবা উপজেলা, নওহাটা পৌরসভা, কাটাখালী পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেওয়া নানা যুগান্তকারী পদক্ষেপ এবং সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরে এমপি মিলন বলেন, “আগে মানুষ জানতো না যে জাতীয় সংসদ থেকে কী কী সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে আমার মা-বোনেরা এসব সম্পর্কে জানেন এবং সুবিধা পেতে শুরু করেছেন।”
পরে নওহাটা কলেজ মোড় থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মোকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, কুতুব উদ্দিন বাদশা ও আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ বিএনপি, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

নিজস্ব প্রতিবেদক : 























