বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালির আগে সমাবেশ করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর বাটার মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতৃবৃন্দের নেতৃত্বে র‌্যালি বাটার মোড়ে সমবেত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদা হাবীবা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
সমাবেশর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত সময় : ১০:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬