শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-নাটোরের মধ্যে বাস চলাচল বন্ধ

বাস চলাচল নিয়ে দ্বন্দ্বের জেড়ে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রমিকরা বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ৬ টা থেকে বাস বন্ধ রয়েছে।

শামিম নামের একজন বাস শ্রমিক বলেন- নাটোরের বাস শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাজশাহী- দর্শনা বাসের যাত্রী নামিয়ে ওদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এই ঘটনার জেরে আজ বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন- আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। যে সকল বাসগুলো নাটোরের উপর দিয়ে যায়। সেই বাসগুলো বন্ধ রয়েছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি। তার পরে বিস্তারিত জেনে জানানাবো।

এ বিষয়ে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী-নাটোরের মধ্যে বাস চলাচল বন্ধ

প্রকাশিত সময় : ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬