রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে নতুন টুর্নামেন্ট আয়োজন করা হবে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খেলোয়াড়দের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী এবং দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে খেলোয়াড়দের মাঠে নিয়ে আসছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

মন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীন বড়ো স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি অতি দ্রুত এর ফ্লাডলাইট আগের মতো সচল করতে সকল প্রকার সহযোগিতা করা হবে। এই মাঠে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড়ো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর প্রায় ১৬টি ছোট-বড়ো মাঠ আছে যা বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অতি দ্রুত সংস্কার করে এগুলো খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।

ভূমিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহী শহরের কলেজ-স্কুলে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’-সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোহনপুর উপজেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দুর্গাপুর উপজেলা দলের পলাশ এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় দুর্গাপুর উপজেলা দলের জুবায়ের।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে: ভূমিমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬