বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বজলুর রশীদ সচিব হলেন স্বাস্থ্যসেবা বিভাগের, রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ড. আ. ন. ম. বজলুর রশীদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। রাজশাহী অঞ্চলের এই কৃতি সন্তানের সঙ্গে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাসিক প্রশাসক নবনিযুক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বজলুর রশীদ সচিব হলেন স্বাস্থ্যসেবা বিভাগের, রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত সময় : ০৫:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬