শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান। এদের মধ্যে একজন নওগাঁ ও একজন নাটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে নওগাঁ ও নাটোর জেলার একজন করে রোগী মারা গেছেন

আশঙ্কাজনক অবস্থায় দুজনই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়। মারা দুজনই পুরুষ এবং এদের একজন ষাটোর্ধ ও অন্যজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩৬ জন। বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৫ জন, পাবনার ৫ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১