বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের ছেলেকে রেখে পার্লামেন্টে নতুন মা নুসরাত

অন্তঃসত্ত্বা হওয়ার জের ধরে ভারতের লোকসভা অধিবেশনে যোগ দিতে পারেননি নুসরাত জাহান। তবে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই পার্লামেন্টে হাজির তিনি। তিন মাসের ছেলেকে রেখেই সাংসদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়েছেন নুসরাত। নির্বাচনী লড়াইয়ে জয়লাভের পর থেকেই গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে এ তারকা সাংসদ। পেশাদার রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও নানা সময়ে পার্লামেন্টে নুসরাতের ঝাঁঝালো বক্তব্য আলোড়ন ফেলেছে। এদিনও লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কেন বেসরকারিকরণ করা হচ্ছে, সেটি নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন নুসরাত।

তৃণমূল কংগ্রেস শুরু থেকেই কেন্দ্রের এ পদক্ষেপে বিরোধিতা করেছে। দলের হয়েই এদিন সুর চড়ালেন নুসরাত। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেল- এর মতো একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সে অনুযায়ী পরিকল্পনাও গৃহীত হচ্ছে। ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ করা হবে তেমন ইঙ্গিত রয়েছে। আমজনতার আর্থিক উন্নয়নের স্বার্থে তৈরি সংস্থাগুলির দায়িত্ব কেন ছেড়ে দিতে চায় কেন্দ্র? এ সিদ্ধান্ত দেশের আর্থিক পরিস্থিতি জন্য লাভজনক নয়, এমনটাই বার বার বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাই এদিন শোনা গেল নুসরাতের মুখে। খবর হিন্দুস্তান টাইমসের।

লোকসভায় দাঁড়িয়ে নুসরাত বলেন, লাভজনক সংস্থাগুলির উপরে সরকারের এই কোপ কেন? বেসরকারিকরণ যদি করতেই হয় তাহলে আর্থিক ক্ষতির শিকার যে সব সংস্থা, সেগুলিকে কেন বেছে নেয়া হচ্ছে না? এভাবে তো সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ‍্যৎ মুখে পড়ছেন।

অনুরোধের সুরে এ তৃণমূল সাংসদ বলেন, পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করুক কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এসে বিবৃতি দিয়ে জানান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভবিষ‍্যতের জন‍্য কী পরিকল্পনা নিচ্ছে তাঁর সরকার। আমার দল বরাবরই এভাবে লাভজনক সংস্থার উপর কোপ ফেলার বিরোধী। আমিও ফের সেকথাই মনে করিয়ে দিলাম।

ব্যক্তিগত জীবনে যত বিতর্কই থাকুক, সাংসদ হিসেবে নিজের দায়িত্বে অবিচল নুসরাত জাহান। হাজারো বিতর্ক এড়িয়ে এদিন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে জিরো আওয়ারে কেন্দ্রের কাছে এ জরুরি প্রশ্ন রাখলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিন মাসের ছেলেকে রেখে পার্লামেন্টে নতুন মা নুসরাত

প্রকাশিত সময় : ১০:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১