বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইচ্ছে ছিল গায়িকা হওয়ার অভিনয়েই স্থায়ী হলাম

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বৈচিত্র্যময় অভিনয়, সাবলীল পরিবেশনা এবং সমসাময়িক নানা চরিত্রে নিজের মেধার স্বাক্ষর রেখে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সম্প্রতি নতুন কাজ ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন তিনি

মোশাররফ করিমের সঙ্গে আপনার নতুন নাটক ‘সুবিধাবাদী’ প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?

খুবই দারুণ সাড়া পাচ্ছি। মাত্র তো কয়েকদিন হলো রিলিজ হয়েছে, এরই মধ্যে দর্শকের খুব ভালো সাড়া মিলছে। আশা করছি দিন দিন এর জনপ্রিয়তা আরও বাড়বে।

নিলয়-হিমি নাটকের অন্যতম সেরা জুটি। এ জুটির শিগগির নতুন কোনো নাটক আসছে?

মহিন খানের রচনা ও পরিচালনায় ‘কানে কম মনে বেশি’ নামে একটি নাটক কয়েক দিনের মধ্যেই ইউটিউবে প্রকাশ পাবে।

নাটকটির গল্প ও কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?

গল্পটা চমৎকার। মহিন ভাই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। তার সঙ্গে আগে অনেক কাজ করেছি এবং বেশিরভাগই দর্শক পছন্দ করেছেন।

সম্প্রতি আপনার আরও কয়েকটি নাটক বেশ সাড়া ফেলেছে, সেগুলো নিয়ে বলবেন?

তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। পরপর প্রকাশিত এই তিনটি নাটকে অভিনয় করে ভীষণ ভালো সাড়া পেয়েছি।

শোবিজে আপনার পথচলা গান দিয়ে শুরু হয়েছিল, অভিনয়ে স্থায়ী হলেন কীভাবে? ছোটবেলায় সাধনা মিত্রের কাছে গানে হাতেখড়ি, এরপর কচিকাঁচা, ছায়ানট ও ফেরদৌস আরা ম্যাডামের কাছে তালিম নিই। চ্যানেল আইতে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসি। অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর ‘পরাণ পাখি’ নাটকে প্রথম মৌলিক গান গাই। এরপর ‘ইত্যাদি’তে ‘তুমি আমায় ভালোবেস’ এবং সর্বশেষ গেল ভালোবাসা দিবসে ‘দুজন দুজনার’ শিরোনামের গানটি গাই। ইচ্ছে ছিল গায়িকা হওয়ার, কিন্তু বড় হয়ে অভিনয়েই স্থায়ী হয়ে গেলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইচ্ছে ছিল গায়িকা হওয়ার অভিনয়েই স্থায়ী হলাম

প্রকাশিত সময় : ১০:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬