বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন যশ-নুসরাত

প্রথমবারের মতো প্রকাশ্যে এলো ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের ছেলে ঈশান দাশগুপ্তের ছবি। কালিপূজা উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে এ ছবি শেয়ার করেছেন নুসরাত।

নুসরাতের শেয়ার করা ছবিতে দেখা যায়, দুহাতে ছেলেকে নিয়ে খুব কাছ থেকে দেখছেন। আর তার মুখে মাতৃত্বের গৌরবের হাসি।

এদিকে দীপাবলিতে দুই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন যশ দাশগুপ্ত। ছবিতে দেখা যায়, এদিন পুরো পরিবার সেজছিল বেগুনি পোশাকে। নুসরাত থেকে যশ, আর যশের দুই ছেলে সবাই ছবিতে দেখা রং মিলিয়ে জামা পরেছেন। তবে, একরত্তি ঈশানের ছবি সামনে আসার পর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঈশান কার মতো দেখতে, তা নিয়েই তর্ক চলছে!

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় যশ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, ভাইয়ের কোলে শুয়ে আছে ছোট ঈশান। নুসরাতপুত্র ঘুমিয়ে থাকলেও, যশের ছেলে হাঁ করে দেখছে ছোট ভাইকে।

যশের বড় ছেলে রেয়াংশের বয়স ৯ বছর। কিন্তু এতদিন লাইমলাইট থেকে তাকে দূরেই রেখেছিলেন। কালীপুজোর রাতে দুই ছেলের ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি! আর সেই ছবিতেই প্রথম দেখা মিলল ঈশানের মুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন যশ-নুসরাত

প্রকাশিত সময় : ১১:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১