বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কত কোটি টাকার মালিক ইমরান হাশমি?

হিন্দি চলচ্চিত্রের বিরল অভিনেতাদের একজন ইমরান হাশমি। কারণ ক্যারিয়ারের শুরুতে তার গায়ে নেতিবাচক তকমা লেগে যায়। পরবর্তীতে সেখান থেকে নিজেকে বের করে আনেন। একসময় ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পেলেও বছরের পর বছর ধরে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

‘তিগমাংশু ডুলিয়া’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ থেকে ‘আওরাপান’, ‘মার্ডার’—এর মতো বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করে ইমরান হাশমি তার ক্যারিয়ারে বৈচিত্র্য তুলে ধরেছেন। মজার বিষয় হলো, সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিক তার মোট সম্পদের বড় একটি অংশ তৈরি করেছে।

কত কোটি টাকার মালিক ইমরান হাশমি?
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ইমরান হাশমির মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি টাকার বেশি)। সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচার থেকে পাওয়া আয়ই তার সম্পদের প্রধান উৎস।

ইমরান হাশমির রিয়েল এস্টেট সম্পদ
সিনেমা ও বিজ্ঞাপন থেকে আয়ের পাশাপাশি ইমরান হাশমির রিয়েল এস্টেটের সম্পদের তালিকাও বেশ সমৃদ্ধ। জানা গেছে, গোয়ায় ১০ কোটি রুপির বেশি মূল্যের একটি পেন্টহাউজ রয়েছে তার। এছাড়া মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় প্রায় ১৬ কোটি রুপি মূল্যের একটি অ্যাপার্টমেন্টও রয়েছে। লোনাভালায় ১২ কোটি রুপি দিয়ে একটি ভিলাও কিনেছেন ইমরান হাশমি।

বিলাসবহুল গাড়ি
ইমরান হাশমির বিলাসবহুল গাড়ির সংগ্রহও তার বিপুল সম্পদের আরেকটি দিক তুলে ধরে। তার গ্যারেজে রয়েছে বেশ কিছু দামি গাড়ি। এর মধ্যে প্রায় ৩ কোটি ২০ লাখ রুপি মূল্যের ল্যাম্বরগিনি হুরাকান, ২ কোটি ৯০ লাখ রুপি মূল্যের রেঞ্জ রোভার ভোগ, ১ কোটি ৮৮ লাখ রুপি মূল্যের অডি এ৮ এল, ২ কোটি ৫৭ লাখ রুপি মূল্যের মার্সিডিজ-মেবাক এস৫৬০ অন্যতম। এছাড়াও তার সংগ্রহে আরো বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে বলে জানা গেছে।

ইমরান হাশমির ব্যস্ততা
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’। এতে আব্বাস নামে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন তিনি। গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বর্তমানে বলিউডের ‘আওয়ারপান টু’, ‘রূহ’, ‘গানমাস্টার’, তেলেগু ভাষার ‘জিটু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কত কোটি টাকার মালিক ইমরান হাশমি?

প্রকাশিত সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬