রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদমজী ইপিজেডে ‘ভূত দেখে’ শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে কাজ শুরুর পর কয়েক দফায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় কারখানাটি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দাবি, আজ ৯০ শতাংশের মতো শ্রমিক কাজে যোগ দেন। সকাল ৭টার পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়।

তবে শ্রমিকদের দাবি, অসুস্থের সংখ্যা আরো বেশি। তাদের কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ হাসপাতাল, সুগন্ধা হাসপাতাল ও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিকরা জানান, সকাল ৬টার দিকে কাজে যোগ দেন তারা। এক ঘণ্টা পর কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে গেলে অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়।

এর আগে শনিবারও একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

‎এদিকে অসুস্থতার কারণ নিয়ে শ্রমিকদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকজন শ্রমিক দাবি করেন, শনিবার এক নারী শ্রমিক কারখানায় ‘ভূত’ দেখেছেন বলে জানান। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারখানা কর্তৃপক্ষ ও বেপজার কর্মকর্তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলেছেন।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জিএম বিল্লাল হোসেন বলেন, রবিবার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিয়েছি। শ্রমিকদের কেউ কেউ ভূত দেখার কথা বলছেন। তবে সচেতন মানুষ হিসেবে আমরা এ ধরনের বিষয় বিশ্বাস করি না। কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। মূলত কী কারণে তারা অসুস্থ হচ্ছেন তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমে শ্রমিক অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, খবর পেয়ে ইডি স্যারসহ কারখানাটি পরিদর্শন করা হয়েছে। সেখানে দমবন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো বিষয় চোখে পড়েনি। শ্রমিকদের মধ্যে ভূত দেখার কথা শোনা গেলেও বিষয়টির প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় কারখানাটি আজ বন্ধ রাখা হয়েছে।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, শ্রমিকরা এক ধরনের গ্যাসে আক্রান্ত হয়ে আসছেন। তবে কী ধরনের গ্যাস সেটা শনাক্ত করা যায়নি। আমরা চিকিৎসা দিচ্ছি। আক্রান্তদের বড় ধরনের কোন সমস্যা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘হাসপাতাল থেকে ফিরে বুঝতে পারছি জার্নিটা আমার একার’

আদমজী ইপিজেডে ‘ভূত দেখে’ শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

প্রকাশিত সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬