বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধকে পরিবারের নিকট হস্তান্তর

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে তাকে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের কাছে তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বকশীগঞ্জ থানা পুলিশ।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করা হয়। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

ভুক্তভোগীর ভাই ভবানী চন্দ্র বর্মন জানান, প্রায় দুই মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী চন্দ্র বর্মন (৬৮)। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে জোরপূর্বক পুশইন করার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বৃহস্পতিবার শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধকে পরিবারের নিকট হস্তান্তর

প্রকাশিত সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬