মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানকে বিশ্বাস করেন না। মঙ্গলবার রাতে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ‘ভালোই চলছে’। একইসঙ্গে তিনি দাবি করেছেন যে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, “ইরানের সঙ্গে পরিস্থিতি ভালো চলছে – একেবারে ভালো। হরমুজ প্রণালি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এর ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে; অন্য কারো নয়, শুধু আমাদের। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য, এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণ চলছে।
তিনি আরো বলেন, “আমি ইরানকে বিশ্বাস করি না। আমিই সেই শেষ ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করবে; তারা আমাকে ক্রমাগত মিথ্যা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালির ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে; তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।”

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























