সম্প্রতি ‘দ্য ক্রিস ফেইড শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হলে নোরা ফাতেহির কাছে মরক্কোর এই তারকা গোলকিপারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। নোরার কাছে বোনোর কথা জানতে চাওয়া হলে তিনি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, ও আমার বন্ধু।’ এরপর বোনোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে নোরা বলেন, ‘সে অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং বিশ্বের সেরা গোলকিপার।’ একই সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে পুনরায় জোর দিয়ে নোরা যোগ করেন যে, তারা আসলে ‘খুবই ভালো বন্ধু’।
উল্লেখ্য, নোরা ও বোনোকে ঘিরে প্রেমের এই গুঞ্জন বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদনজগতে ঘুরপাক খাচ্ছে। মরক্কোর কাসাব্লাংকার আইন দিয়াব এলাকায় তাদের একসঙ্গে দেখা গেছে এমন কিছু খবরের পর এই গুঞ্জন আরও জোরালো রূপ নেয়। তবে প্রতিনিয়ত জল্পনা-কল্পনা চললেও নোরা ফাতেহি বা ইয়াসিন বোনো—কারও পক্ষ থেকেই প্রেমের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এতদিন আসেনি।
আন্তর্জাতিক অঙ্গনে ‘বোনো’ নামে পরিচিত ইয়াসিন বোনো মরক্কোর অন্যতম জনপ্রিয় ও সফল ফুটবলার। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল এবং মরক্কো জাতীয় ফুটবল দলের প্রধান গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত এই ফুটবলার সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে মরক্কোর হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। সূত্র: এনডিটিভি

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























