ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। প্রেম-বিয়েকে কেন্দ্র করে ৩৬ বছরের জীবনে সবচেয়ে বেশি কটাক্ষ-সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। এর প্রধান কারণ ধর্ম। মুলিম হয়েও হিন্দু ধর্মের অনুসারীর কারো সঙ্গে প্রেম-বিয়ে মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ।
কয়েক দিন আগে মধ্যপ্রদেশের উজ্জয়নে গিয়েছিলেন নুসরাত ও তার স্বামী যশ দাশগুপ্ত। এ যাত্রায় মহাকালেশ্বর মন্দিরও দর্শন করেন তারা। সেই সময়ের কিছু ছবি যশ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এসব ছবিতে দেখা যায়, নুসরাতের পরনে গোলাপি রঙের সালোয়ার। সিঁথিতে সিঁদুর। আর কপালে মহাকালের টিকা। উজ্জয়নের সতীপীঠে হরসিদ্ধি মাতার মন্দিরেও গিয়েছিলেন তারা।
তাছাড়া দেওয়ালে আঁকা একটি শিবের ফোটোর দুই পাশে দাঁড়িয়েও ছবি তুলেছেন যশ-নুসরাত। এই পোস্টের ক্যাপশনে যশ লেখেন—“হর হর মহাদেব”। এসব ছবিকে কেন্দ্র করে কটাক্ষ ও আক্রমণের শিকার হয়েছেন নুসরাত জাহান। তিন শিবিরে ভাগ হয়ে তর্কে জড়িয়েছেন নেটিজেনরা।
নুসরাত জাহান
আবার অন্য একটি অংশ নুসরাতকে সনাতন ধর্মে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ বলছেন, নুসরাতের স্বামী হিন্দু, সেও এই ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক। অন্যদিকে, নুসরাতের ধর্ম নিয়ে প্রশ্ন তোলায় আরেকটি অংশ তাদের আক্রমণ করে মন্তব্য করেছেন। তবে আরেকটি অংশ ধর্মপালনে নুসরাতের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে মন্তব্য করেছেন। এ নিয়ে নেট দুনিয়ায় তর্কযুদ্ধে মেতেছেন নেটিজেনরা।
নুসরাত জাহান
২০২১ সালে হিন্দু ধর্মের অনুসারী নিখিল জৈনকে বিয়ে করে প্রথম জোরালোভাবে বিতর্কের জন্ম দেন নুসরাত জাহান। আইনি বিয়ে না করেও সংসার করেন তারা। এ সংসার চলাকালীন অভিনেতা যশের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। কেবল তাই নয়, বিয়ে না করেই যশের সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। যদিও পরবর্তীতে এই যুগল জানান—তারা গোপনে বিয়ে করেছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















